ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জামায়াতের

বাংলাদেশের রাজনীতিতে ‘ইতিবাচক পরিবেশ তৈরির’ পেছনে ভূমিকা রাখায় চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের প্রশংসা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মিন্টু রোডে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের বাসভবনে রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈঠকে জামায়াতের তরফে আমির ও নেতৃবৃন্দ চীনের বিদায়ী রাষ্ট্রদূতের প্রশংসা করেন। জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মধ্যে সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সংলাপের পরিবেশ সৃষ্টিতে চীনের রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা হয়।

জামায়াত বলছে, উভয়পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে উভয় দেশ একযোগে কাজ করবে বলেও তারা আশা প্রকাশ করেছেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অ্যাটাশে লিয়াং শুয়িং ও পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাশে ওয়াং ডাউয়েই।

জামায়াতের তরফে অন্যদের মধ্যে ছিলেন নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল।

জনপ্রিয় সংবাদ

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জামায়াতের

প্রকাশ : ০৫:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬