ড. এম এ কাওয়ুমের রাজনৈতিক ব্যক্তিগত সচিব (Personal Secretary—Political) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফয়সাল হোসাইন। এ বিষয়ে একটি নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।
নিয়োগপত্রে উল্লেখ করা হয়, ১ জানুয়ারি ২০২৬ থেকে মো. ফয়সাল হোসাইনকে ড. এম এ কাওয়ুমের রাজনৈতিক ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপত্রে বলা হয়, রাজনৈতিক ব্যক্তিগত সচিব হিসেবে ফয়সাল হোসাইন রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমে সহায়তা করবেন। এর মধ্যে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয়, বিভিন্ন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ, কমিটি, শাখা ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ এবং বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে সহায়তা করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া জনস্বার্থ ও জনকল্যাণের বিষয়গুলোতে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কাজও তাকে পালন করতে বলা হয়েছে।
নিয়োগপত্রে ফয়সাল হোসাইনের প্রতি সততা, বিচক্ষণতা, পেশাদারিত্ব, আনুগত্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক, সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে অর্পিত তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
নিয়োগপত্রে আরও বলা হয়, তিনি তার পদমর্যাদা ও দায়িত্বের সীমার মধ্যে থেকে দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো প্রতিশ্রুতি, বিবৃতি বা সিদ্ধান্ত দেবেন না।
নিয়োগপত্রের শেষাংশে ড. এম এ কাওয়ুম আশা প্রকাশ করেন, ফয়সাল হোসাইন নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং তার কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও অবদান রাখবেন।
নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন ড. এম এ কাওয়ুম, Secretary of Micro Credit Affairs, Bangladesh National Party।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















