সাড়ে চার দশক আগে চট্টগ্রাম সার্কিট হাউজে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার মো. মোজাফফর হোসেন সে সময় ছিলেন সেনাবাহিনীর একজন মেজর। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
গোয়েন্দা পুলিশ প্রধান শফিকুল আলম গণমাধ্যমকে তিনি বলেন, মোজাফফর হোসেন এখন পুলিশ হেফাজতে আছে। যেহেতু সে এতদিন পলাতক ছিল, নিয়ম অনুযায়ী আগে তাকে তার বাহিনীতে হস্তান্তর করা হবে।
তবে মোজাফফর হোসেনকে কখন কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলেননি শফিকুল আলম।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















