মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষকরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা।
এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার দুই পুত্র সান ভূঁইয়া ও জিহান ভূঁইয়া।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পান। এ সময় তারা সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা লাভ করেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সচেতনতা এবং দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















