ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি অনুষ্ঠানে নতুন নির্দেশনা, ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ রোববার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন।

তিনি বলেন, “আজ সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার সময় প্রধানমন্ত্রী দেখতে পান, সড়কে একটি মন্ত্রণালয়ের কর্মসূচি উপলক্ষে ব্যানার-ফেস্টুনে তার ছবি প্রদর্শিত হচ্ছে। “পরে প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এই নিদের্শনা দেন।”

মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, “সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রি ডি বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার) সম্পূর্ণ নিষিদ্ধ করা হল।”

সেখানে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বিষয়বস্তু ও বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

জনপ্রিয় সংবাদ

সরকারি অনুষ্ঠানে নতুন নির্দেশনা, ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

প্রকাশ : ০৫:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬