ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষায় কেন্দ্রের আশেপাশে চলাচল নিষিদ্ধ

এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ২০০ গজের মধ্যে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হতে চলেছে। এবারের এইচএসসি পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডিএমপি বিজ্ঞপ্তিতে বলেছে, কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করেন।

“ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।”

এই আদেশ ২ জুলাই থেকে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে পুলিশ। পৃথক আরেকটি গণবিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীবাসী ও যানবাহন চালকদের জন্য কয়েকটি নির্দেশনা দিয়েছে ডিএমপি।

তাতে বলা হয়, ২ জুলাই সকাল ১০টায় ঢাকা মহানগরের ৩০৯টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রে যাওয়া পরীক্ষার্থীদের কেন্দ্রের সামনে না নেমে কাছের কোনো কম ব্যস্ত জায়গায় নেমে হেঁটে কেন্দ্রে যেতে এবং পরীক্ষা শেষে একইভাবে কম যানজটপূর্ণ জায়গা থেকে গাড়িতে উঠতে পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি বলছে, কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়কে যানবাহন পার্কিং করা যাবে না। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ডিএমপি।

অভিভাবকদেরও পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার অনুরোধ জানিয়ে পুলিশ বলেছে, এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড করা হতে পারে।

এ ছাড়া পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া অন্য যাত্রীদের পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়ক এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।

প্রথম দিন হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ অগাস্ট পর্যন্ত চলবে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা। আর ১৫ অগাস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা হবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। প্রথম ৩০ মিনিট হবে বহুনির্বাচনি পরীক্ষা, শেষ আড়াই ঘণ্টা হবে রচনামূলক।

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষায় কেন্দ্রের আশেপাশে চলাচল নিষিদ্ধ

প্রকাশ : ০৪:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬