ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় চালু হচ্ছে ‘পাগলা ঘণ্টা’

চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপত্তায় দেশের চিকিৎসাকেন্দ্রগুলোতে সেন্ট্রাল ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনা করছে সরকার।

প্রথম ধাপে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাইলট প্রকল্প হিসেবে এই সিস্টেম চালু করা হবে।

মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

তিনি আরও জানান, বেশ কয়েকটি স্বাস্থ্য সংস্থা ও হাসপাতাল মহাখালী এলাকায় হওয়ায় এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনাও করছে সরকার।

সম্প্রতি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও হাসপাতাল প্রশাসনের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার এ উদ্যোগগুলো হাতে নিয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী দেশের ১০টি হাসপাতালের আইসিইউ সেবা আরও শক্তিশালী করতে প্রতিটি হাসপাতালে একটি করে ভেন্টিলেটর (আইসিইউতে ব্যবহৃত লাইফ-সাপোর্ট মেশিন) এবং পাঁচটি করে অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন।

১০ বেডের আইসিইউ সুবিধা থাকা এই হাসপাতালগুলো হলো-টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ ও যশোরের আড়াইশ শয্যার জেনারেল হাসপাতাল; মাদারীপুর, বাগেরহাট ও চুয়াডাঙ্গার সদর হাসপাতাল; মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতাল এবং শেরপুর জেলা হাসপাতাল।

জনপ্রিয় সংবাদ

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

হাসপাতালে চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় চালু হচ্ছে ‘পাগলা ঘণ্টা’

প্রকাশ : ০৫:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬