ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ফুটবল টুর্নামেন্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভক্তবাড়ি যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

টুর্নামেন্টে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আবু মোহাম্মদ মাসুম, অনুষ্ঠানের সভাপতি মো. শামীম ভূঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ হাসান শামীম, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রানা মিয়া এবং দপ্তর সম্পাদক সজীব মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকেরা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি এলাকার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখা, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকেরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ ও সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

প্রকাশ : ০৯:০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬