ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা পূর্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে এমপি জাহাঙ্গীর হোসেন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ১ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর সেক্টরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

বুধবার (২১ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে ৮ নম্বর সেক্টরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাড়িঘর, বাসাবাড়ির আশপাশ, ছাদ, ফুলের টব ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিজ নিজ বাসস্থান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশাবাহিত এ রোগের বিস্তার নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

রূপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময়

উত্তরা পূর্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে এমপি জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৫:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬