ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সফরের পর মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত

বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সোমবার (৬ জুলাই) থেকে দেশটির শ্রমবাজার পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সরকারের আশা, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবার রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে বাংলাদেশ। অতীতের মতো কোনো সিন্ডিকেটের মাধ্যমে নয়, বরং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় কর্মী পাঠানোর ব্যবস্থা করা হবে।

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও বলেন, খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও ইতিবাচক খবর আসবে বলে সরকার আশা করছে।

তিনি জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ও দুর্নীতি রোধে সরকার এবং রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে প্রকৃত কর্মপ্রত্যাশীরা স্বল্প ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান।

সরকারি সূত্র জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। পরবর্তী সময়ে দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে আইনি জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা আসে।

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করলেন রূপগঞ্জের কৃতি শিক্ষার্থীরা

তারেক রহমানের সফরের পর মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত

প্রকাশ : ০৫:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬