ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দক্ষ নার্স তৈরির আহ্বান এমপি জাহাঙ্গীরের

আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ এবং নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইস্ট ওয়েস্ট নার্সিং কলেজ এন্ড ইন্সটিটিউটের বিশেষ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন

অনুষ্ঠানটি কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকালে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমান বিশ্বের সবচেয়ে মানবিক ও গুরুত্বপূর্ণ পেশাগুলোর একটি হলো নার্সিং। একজন দক্ষ নার্স শুধু চিকিৎসকের সহকারী নন, বরং একজন রোগীর শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম নির্ভরতার জায়গা। দেশে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত নার্স তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। হাসপাতাল ও চিকিৎসাসেবার পাশাপাশি নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হচ্ছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও পেশাদারিত্বের সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন নার্স মানবসেবার এক অনন্য প্রতীক। রোগীর কঠিন সময়ে একজন নার্স যেভাবে পাশে দাঁড়ান, তা সমাজে বিশেষ সম্মানের দাবি রাখে। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সেবাধর্মী এ পেশার সঙ্গে জড়িত সকলের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

কলেজ কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নার্স হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যখাতে দক্ষ জনবল তৈরিতে ইস্ট ওয়েস্ট নার্সিং কলেজ এন্ড ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে অতিথিরা বলেন, সততা, দায়িত্ববোধ ও মানবিকতা নিয়েই একজন প্রকৃত নার্স হয়ে ওঠা সম্ভব। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৯:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬