ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে এমপি জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৭:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২৫১৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর দক্ষিণখান থানাধীন ৪৭ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মূল লক্ষ্য ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং মশাবাহিত এ রোগের বিস্তার রোধে সাধারণ মানুষকে সচেতন করা। এ জন্য বাড়িঘর, আঙিনা, সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখলে এডিস মশার প্রজনন কমানো সম্ভব।

এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।

ভোলাবে পূজামণ্ডপ পরিদর্শনে দিপু ভূঁইয়া, নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত

দক্ষিণখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে এমপি জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৭:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬