ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার অনুপস্থিতির কারণ জানাল জামায়াত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৪:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২৫১৩ বার পড়া হয়েছে

রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সরকারি প্রোটোকল ও ‘রুলস অব প্রেসিডেন্স’ অনুযায়ী যথাযথ সম্মান প্রদর্শন না করার অভিযোগ তুলেছে দলটি। তাদের দাবি, বিরোধীদলীয় নেতাকে হেয় ও অপমানিত করার উদ্দেশ্যেই এই নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, গতকাল ওসমানী উদ্যানে স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াতপত্র আমাদের অফিসে পাঠানো হয়। সেখানে জামায়াতের আমির এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু রাষ্ট্রীয় ‘রুলস অব প্রেসিডেন্স’ অনুযায়ী বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান যে মর্যাদা পাওয়ার অধিকারী, আয়োজকেরা তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

সরকারি প্রোটোকল ও পদের মর্যাদার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, আইন ও প্রোটোকল অনুযায়ী বিরোধীদলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি। কিন্তু আমন্ত্রণপত্রে দেখা গেছে, অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি রাখা হয়েছে সরকার কর্তৃক নিযুক্ত সিটি করপোরেশনের প্রশাসককে। এ ছাড়া অতিথি তালিকায় প্রতিমন্ত্রী ও সচিবের নাম থাকলেও বিরোধীদলীয় নেতার অবস্থান কোথায় থাকবে, তার কোনো সুনির্দিষ্ট উল্লেখ ছিল না।

ক্ষোভ প্রকাশ করে জামায়াত নেতা প্রশ্ন তোলেন, বিরোধীদলীয় নেতা হিসেবে সেখানে ওনার অবস্থান কোথায় হতো? তিনি কি সাধারণ শ্রোতাদের সঙ্গে গ্যালারিতে গিয়ে বসবেন, নাকি মঞ্চে বিশেষ মর্যাদায় থাকবেন? তাকে অনুষ্ঠানে ডেকে নিয়ে সাধারণ গ্যালারিতে বসিয়ে অপমান করার উদ্দেশ্যেই কি এই আয়োজন ছিল?

সরকারের সমালোচনার জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কেবল ‘তিনি অনুষ্ঠানে আসেননি’ বলে দায় এড়ানো যাবে না। সরকারের এই ভিত্তিহীন অভিযোগ আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। আয়োজকেরা বিরোধী দলের প্রতি ঘোর অন্যায় করেছেন এবং বিরোধীদলীয় নেতাকে তার প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছেন।

দক্ষিণখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে এমপি জাহাঙ্গীর হোসেন

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার অনুপস্থিতির কারণ জানাল জামায়াত

প্রকাশ : ০৪:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬