ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুমের নিজ অর্থায়নে রাস্তা মেরামত ও নির্মাণ অব্যাহত

সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজ অর্থায়নে জনসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবু মোহাম্মদ মাসুম। রূপগঞ্জ সদর ইউনিয়নের পাড়া-মহল্লার ভাঙাচোরা ও খানাখন্দে ভরা রাস্তা মেরামত, নতুন রাস্তা নির্মাণ, মসজিদ-মাদরাসায় অনুদান, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং দুরারোগ্য রোগে আক্রান্ত অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা দিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনায় এসেছেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এই ছাত্রদল নেতা।

এরই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাবো ইসকন মন্দির থেকে ডেমরা-কালীগঞ্জ সড়কের সংযোগ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন আবু মোহাম্মদ মাসুম। এ সময় যুবদল নেতা রমজান হোসেনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেশ কিছু রাস্তা ভাঙাচোরা ও খানাখন্দে ভরপুর অবস্থায় রয়েছে। এসব সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। জনদুর্ভোগ লাঘবে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ও সংস্কারের উদ্যোগ নিয়েছেন আবু মোহাম্মদ মাসুম। পাশাপাশি কিছু এলাকায় নতুন রাস্তা নির্মাণেও অর্থ ব্যয় করেছেন তিনি।

আবু মোহাম্মদ মাসুম বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রূপগঞ্জকে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন। তাঁর নির্দেশনায় আমরাও জনগণের দোরগোড়ায় পৌঁছে স্থানীয় সমস্যা সমাধানের চেষ্টা করছি। যেখানে সমস্যা, সেখানেই সমাধানের উদ্যোগ নেওয়াই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, রূপগঞ্জ সদর ইউনিয়নের অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত, জরাজীর্ণ ও খানাখন্দে ভরা। তাঁর অভিযোগ, বিগত সরকারের দুর্নীতির কারণে এসব রাস্তার যথাযথ উন্নয়ন হয়নি। বর্তমান পরিস্থিতিতে শুধু সরকারি বরাদ্দের ওপর নির্ভর করে সব সমস্যার সমাধান করা কঠিন। এ কারণে নিজ অর্থায়নে ইউনিয়নের প্রায় ২৩টি রাস্তা মেরামত ও সংস্কার করেছেন। পাশাপাশি কয়েকটি রাস্তা নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

মাসুম বলেন, “আমি মানুষের পাশে থাকতে চাই। এলাকার মানুষের সমস্যা চিহ্নিত করে সাধ্যমতো সমাধানের চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চাই। আশা করি, সময়ের প্রয়োজনে জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়া আমার সঙ্গে থাকবে।”

স্থানীয় পর্যায়ে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এসব উদ্যোগের মাধ্যমে রূপগঞ্জ সদর ইউনিয়নের মানুষের দুর্ভোগ কমাতে চান আবু মোহাম্মদ মাসুম।

কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপি এস এম জাহাঙ্গীর

রূপগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুমের নিজ অর্থায়নে রাস্তা মেরামত ও নির্মাণ অব্যাহত

প্রকাশ : ০৪:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬