ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাউছিয়া করপোরেশনের ছাদে ২.৯৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাণিজ্যিক খাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে গাউছিয়া করপোরেশন লিমিটেড। গাউছিয়া করপোরেশনের ছাদে প্রায় ২ দশমিক ৯৩৬৩২ মেগাওয়াট (MWp) ক্ষমতাসম্পন্ন বিশাল রুফটপ সোলার পিভি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে জেনেটিক ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকৌশল, সংগ্রহ ও নির্মাণ (EPC) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং গাউছিয়া মার্কেট দোকান মালিক কল্যাণ সমিতির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু ভূঁইয়া)-এর সান্নিধ্য ও উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

নারায়ণগঞ্জের ভুলতায় গাউছিয়া মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এই সৌরবিদ্যুৎ প্রকল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের পথ আরও সুগম করবে। একই সঙ্গে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তির আওতায় গাউছিয়া করপোরেশনের বিশাল ছাদজুড়ে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। ফলে বাণিজ্যিক স্থাপনায় বিদ্যুৎ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ সৌরশক্তি থেকে পূরণের সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, রূপগঞ্জের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র গাউছিয়া মার্কেটে এ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে এটি শুধু বিদ্যুৎ সাশ্রয়েই ভূমিকা রাখবে না, বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে সবুজ ও টেকসই জ্বালানি ব্যবহারের নতুন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রেও এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রূপগঞ্জের বাণিজ্যিক অঙ্গনে এমন বৃহৎ পরিসরের রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ী মহলও ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, বাণিজ্যিক ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগ দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

জনপ্রিয় সংবাদ

গাউছিয়া করপোরেশনের ছাদে ২.৯৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর

প্রকাশ : ০৬:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬