ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস, প্রশংসায় ভাসছেন চেম্বার সভাপতি

নারায়ণগঞ্জকে পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে “নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ” গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়েছে। শুক্রবার সকালে সংসদ অধিবেশন চলাকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

সংশ্লিষ্টরা বলছেন, এ বিল পাসের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। বিশেষ করে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু দীর্ঘদিন ধরে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি তুলে আসছিলেন এবং এ বিষয়ে মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরে জোরালো তদবির করেন।

জানা গেছে, গত এক বছরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ীরা এ বিষয়ে একাধিক উদ্যোগ নেন। গত বছরের ১৮ সেপ্টেম্বর সিটি করপোরেশনের তৎকালীন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পৃথক কর্তৃপক্ষ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এছাড়া জেলা প্রশাসনের সঙ্গেও একাধিক বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।

এরপর ২৩ ডিসেম্বর চেম্বারের বার্ষিক সাধারণ সভায় প্রায় এক হাজার ব্যবসায়ীর উপস্থিতিতে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হয়। উপস্থিত ব্যবসায়ীরা সর্বসম্মতিক্রমে এ দাবির প্রতি সমর্থন জানান।

দীর্ঘদিন ধরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অধীনে থাকায় নারায়ণগঞ্জ পরিকল্পিত নগর হিসেবে গড়ে উঠতে পারেনি—এমন অভিযোগ ছিল স্থানীয়দের। নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে এ সীমাবদ্ধতা দূর হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “এই বিল পাসের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি, এর মাধ্যমে নারায়ণগঞ্জের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে।”

নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম সারোয়ার সাঈদ বলেন, “অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শহরকে এখন পরিকল্পিতভাবে উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে।”

অন্যদিকে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, “চেম্বারের সভাপতি দীপু ভূঁইয়ার ধারাবাহিক প্রচেষ্টার ফলেই আজ এই সাফল্য এসেছে। আমরা আশা করছি, নতুন এই কর্তৃপক্ষ নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করবে।”

সংশ্লিষ্টদের মতে, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ফলে অবকাঠামো উন্নয়ন, আবাসন, পরিবেশ সংরক্ষণ ও শিল্পায়নের মধ্যে সমন্বয় সাধন সহজ হবে, যা শহরটিকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেবে।

উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি দিপু ভূইয়ার

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস, প্রশংসায় ভাসছেন চেম্বার সভাপতি

প্রকাশ : ১১:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬