ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
chief-whip-nurul-islam-moni-mp-jahangir-meeting-2026

সংসদ ভবনে চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে এমপি জাহাঙ্গীরের সৌজন্য সাক্ষাৎ

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৭:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ২৯৩৭ বার পড়া হয়েছে

বুধবার (৪ মার্চ ২০২৬) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ নূরুল ইসলাম মনি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় নবনিযুক্ত হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে সংসদের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, সময়ানুবর্তিতা এবং গঠনমূলক আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর আইন প্রণয়ন ও জবাবদিহিমূলক সংসদ পরিচালনা নিশ্চিত করতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনী এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সংসদের শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে চিফ হুইপের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে জাতীয় সংসদের চলমান কার্যসূচি, বিভিন্ন স্থায়ী কমিটির কার্যক্রম এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় কার্যক্রমে সমন্বয় ও গতি বাড়াতে সহায়ক হবে।

জনপ্রিয় সংবাদ

Gaming Liberty: Why British Gamers Choose Casinos Not on GamStop

chief-whip-nurul-islam-moni-mp-jahangir-meeting-2026

সংসদ ভবনে চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে এমপি জাহাঙ্গীরের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ০৭:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬