ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের কৃতি সন্তান মোঃ মোস্তফা কামাল পিবিআই’র প্রধান হিসেবে যোগদান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ০৯:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯০৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের কৃতি সন্তান মোঃ মোস্তফা কামাল ২৪ অক্টোবর ২০২৪ তারিখে অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে) হিসেবে Police Bureau of Investigation (পিবিআই)-এর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডার, ১৫তম ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা।

১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশের সঙ্গে পেশাজীবন শুরু করা মোস্তফা কামাল ঢাকা মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে পুলিশ সুপার (হবিগঞ্জ ও চাঁদপুর), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এবং ডিআইজি হিসেবে পিবিআই-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মোস্তফা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং জাতিসংঘের ছয়টি শান্তিরক্ষা মিশন—পূর্ব তিমুর, কসোভো, ডি আর কঙ্গো ও দারফুর-সুদান—কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দক্ষতা ও অগ্রগতির স্বীকৃতিস্বরূপ তিনি পাঁচবার IGP’s Exemplary Good Services Badge পেয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

রিজভীর মাজার জিয়ারতে ঢাকা-১৮ বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ

ময়মনসিংহের কৃতি সন্তান মোঃ মোস্তফা কামাল পিবিআই’র প্রধান হিসেবে যোগদান

প্রকাশ : ০৯:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬