ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্নিচার কারখানা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডার একটি ফার্নিচার কারখানা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম আমেনা আক্তার (৩২)।

রোববার দিবাগত রাত ১২টার দিকে উত্তর বাড্ডার ২৬ নম্বর লেনের রমজান মিয়ার ফার্নিচারের কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটির গলা কাটা ছিল। ঘটনাস্থল থেকে ফার্নিচার কারখানার মালিক রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

ফাতেমা সিদ্দিকা বলেন, মৃত আমেনার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামে। বাবার নাম আবুল কালাম। মায়ের নাম ইয়ানুর বেগম। উত্তর বাড্ডা বাগানবাড়ি এলাকায় স্বামী মিন্টু মিয়াকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। ঘটনার পর থেকে মিন্টুর খোঁজ মিলছে না। আমেনাকে রাত ৮টা থেকে ১০টার ভেতর খুন করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

জনপ্রিয় সংবাদ

ম‌া‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় বৃক্ষ‌রোপণ কর্মসূচী-২০২৬ উদযা‌পিত

ফার্নিচার কারখানা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৬:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪