কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম. এ. কাইয়ুম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. এম. এ. কাইয়ুম শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বান জানানো হয়।
পরে কৃতি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















