ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক সোমবার সকাল সোয়া ১০টায় গণমাধ্যমকে বলেন, “(লঘুচাপের প্রভাবে) উপকূল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম।”

সোমবার সকাল ৯টায় ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর লাগোয়া উত্তর উড়িষ্যা ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায়। এ সময়ে টেকনাফে ৩৫, লক্ষ্মীপুরের রামগতিতে ২৪, কক্সবাজারে ২৮, নোয়াখালীর হাতিয়ায় ১৬ এবং সিলেটে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টি হয়েছে খুবই সামান্য। একই সময়ে দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায়।

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

প্রকাশ : ০৬:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬