ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিআইডি প্রধানের সঙ্গে চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও চীনের মধ্যে পুলিশ-টু-পুলিশ সহযোগিতা আরও জোরদারসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতে চীনা দূতাবাসের Second Secretary Mr. Zhao Yi, Third Secretary Mr. Zhou Jun এবং Consular Officer Ms. Fatema Shimu অংশ নেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের মধ্যে পুলিশ-টু-পুলিশ সহযোগিতা জোরদার, মানবপাচার প্রতিরোধ এবং বিদ্যমান মামলাসমূহের তদন্তে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক-সংশ্লিষ্ট মামলার তদন্ত ও অপরাধ দমনে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

এছাড়া সাইবার-সক্ষম অপরাধ মোকাবেলায় জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং প্রয়োজনীয় কারিগরি ও লজিস্টিক সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও কার্যকর করার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

খেলাধুলায় গড়ে উঠবে মেধাবী ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম: এমপি দীপু ভূঁইয়া

সিআইডি প্রধানের সঙ্গে চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ০৭:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬