ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের কারণে বহুমুখী চাপ তৈরি হচ্ছে: সেনাপ্রধান

রোহিঙ্গাদের উপস্থিতি বাংলাদেশের ওপর বহুমুখী চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গাদের উপস্থিতির কারণে দেশের বিভিন্ন ক্ষেত্রে চাপ তৈরি হচ্ছে। তারা পরিবেশের ক্ষতি করছে এবং মাদক চোরাচালানসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এর পাশাপাশি বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান বাংলাদেশের অর্থনীতির ওপরও বাড়তি চাপ সৃষ্টি করছে।

অনুষ্ঠানে ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। তিন সপ্তাহব্যাপী এ কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন পেশার ৩৭ জন ফেলো অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এ কোর্সের অন্যতম উদ্দেশ্য।

কোর্সে অংশগ্রহণকারীরা সমসাময়িক জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। এর মাধ্যমে বিভিন্ন পেশার জ্যেষ্ঠ ব্যক্তিদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও সমন্বয়ের সুযোগ তৈরি হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের কারণে বহুমুখী চাপ তৈরি হচ্ছে: সেনাপ্রধান

প্রকাশ : ০৫:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬