ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খিলক্ষেতে উদ্বোধন হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি, বাড়বে জননিরাপত্তা

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৬:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২৭৭১ বার পড়া হয়েছে

রাজধানীর খিলক্ষেত এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নতুন মাত্রা যোগ করতে আগামী শুক্রবার (৮ মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে খিলক্ষেত থানা পুলিশ ফাঁড়ির।

৩০০ ফিট সড়কের পুলিশ হাউজিং সোসাইটির উত্তর পাশে, বরুয়া টেম্পুস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের পাশের একটি ৬তলা ভবনের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলায় পরিচালিত হবে ফাঁড়িটির কার্যক্রম।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই পুলিশ ফাঁড়ি চালুর ফলে খিলক্ষেত ও আশপাশের এলাকার বাসিন্দারা আরও দ্রুত ও সহজে পুলিশি সেবা পাবেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, নিয়মিত টহল কার্যক্রম জোরদার এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ফাঁড়ি।

স্থানীয়দের মতে, দ্রুত বর্ধনশীল আবাসিক ও বাণিজ্যিক এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর এই উদ্যোগ সময়োপযোগী। বিশেষ করে ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল, জনসমাগম এবং নতুন আবাসন প্রকল্প বৃদ্ধির কারণে নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাঁড়িটি চালুর মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে

খিলক্ষেতে উদ্বোধন হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি, বাড়বে জননিরাপত্তা

প্রকাশ : ০৬:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬