ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন সড়কের নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৫:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ২৬০৭ বার পড়া হয়েছে

রাজধানীর কাওলা এলাকায় তিনটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

উদ্বোধনকৃত সড়কগুলো হলো—কাওলা মধ্যপাড়া জামতলা রোড, কাওলা শামসুল উলুম মাদরাসা রোড এবং গাওয়াইর মিয়া বক্স রোড। দীর্ঘদিন ধরে সড়কগুলো সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল, ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জাহাঙ্গীর হোসেন বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে এসব সড়কের নির্মাণকাজ শুরু করা হয়েছে। কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রেখে রাজধানীর অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে এসব সড়কের কাজ হাতে নেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

তিন সড়কের নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৫:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬