ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশকোনা হজ ক্যাম্প সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক ও এমপি জাহাঙ্গীর

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৯:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২৫১১ বার পড়া হয়েছে

রাজধানীর দক্ষিণখানের নদ্দাপাড়া বৈশাখী মোড় থেকে আশকোনা হজ ক্যাম্প পর্যন্ত সড়কের চলমান উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

রোববার (২৬ জুলাই) পরিদর্শনকালে তারা প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্মাণকাজের সার্বিক অগ্রগতি, কাজের মান, ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান ও নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার না করার পাশাপাশি জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রাজধানীর সড়ক অবকাঠামো উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। জনগণের করের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতির সুযোগ নেই। তিনি সংশ্লিষ্টদের নিয়মিত তদারকির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি সম্পন্ন করার নির্দেশ দেন।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দক্ষিণখান এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন। সড়কটি সংস্কার ও আধুনিকায়ন সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিমানবন্দরগামী যাত্রীদের চলাচল আরও সহজ হবে। যানজট কমবে এবং এলাকার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি নির্মাণকাজে সর্বোচ্চ মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনের সময় কর্মকর্তারা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রশাসক ও সংসদ সদস্যকে অবহিত করেন। তারা জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে চলছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে। এছাড়া সড়কে উন্নত ড্রেনেজ ব্যবস্থা, টেকসই কার্পেটিং এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও কাজ চলছে।

এ সময় ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল এবং বর্ষাকালে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ আরও বেড়ে যেত। উন্নয়নকাজ শেষ হলে এ এলাকার কয়েক লাখ মানুষের যাতায়াত সহজ হবে, যানজট কমবে এবং আশকোনা হজ ক্যাম্প, বিমানবন্দর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

ডেইলি স্টার-প্রাইম ব্যাংকের সম্মাননা পেলেন ও-লেভেলে দেশসেরা প্রিয়তা

আশকোনা হজ ক্যাম্প সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক ও এমপি জাহাঙ্গীর

প্রকাশ : ০৯:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬