ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মুড়ি ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মুড়ি ফ্যাক্টরী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে জরিমানা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক ৫ মার্চ দুপুরে জীবননগর উপজেলার ইসলামপুর ও চ্যাংখালী রোড এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
দুপুর ০১টার দিকে পরিচালিত এ অভিযানে মুড়ি ফ্যাক্টরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় মেসার্স সরকার ট্রেডার্স এর ভাই ভাই মুড়ি ফ্যাক্টরিকে পুর্বে সতর্ক করা স্বত্তেও অস্বাস্থ্যকরভাবে ইদুরের বিষ্ঠা মিশ্রিত চাউলে মুড়ি তৈরি, মুড়িতে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবন ব্যবহার, কারখানার চাউলের হলারে পাখির বিষ্ঠা, অস্বাস্থ্যকরভাবে প্যাকেট করা ও প্যাকেটে মেয়াদ মুল্য ইত্যাদি না দেয়ার অপরাধে মালিক মোঃ নাজমুস সাকিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০,০০০/- জরিমানা করা হয় ও ৩ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এসময় সবাইকে সতর্ক করে দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ আনিসুর রহমান ও এস আই চায়না এর নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

জনপ্রিয় সংবাদ

মসজিদ ও ঈদগাহ উন্নয়নে বিশেষ বরাদ্দে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি দিপু

চুয়াডাঙ্গায় মুড়ি ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ০১:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩