ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হয়ে গ্রামীণফোনের সেবা ব্যাহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০১:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৭২১ বার পড়া হয়েছে

ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ায় দেশের বেশ কিছু জায়গায় গ্রামীণফোনের নেটওয়ার্ক সেবা ব্যাহত হচ্ছে। এতে উত্তরবঙ্গের গ্রাহকরা বেশি সমস্যায় পড়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে গ্রামীণফোন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এ সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা।

সাময়িক অসুবিধার অন্য গ্রামীনফোনের দুঃখপ্রকাশ।
গ্রামীণফোন জানিয়েছে, উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ায় গ্রাহকরা সেবা বঞ্চিত হচ্ছেন। মোট তিনটি জায়গায় ফাইবার কাটা পড়েছে জানিয়েছে তারা। এরমধ্যে টাঙ্গাইলে ২টি জায়গায় ও সিরাজগঞ্জে একটি জায়গায় কাটা পড়েছে ফাইবার অপটিক্যাল লাইন। রাস্তা সংস্কারের কাজ করতে গিয়েই এমনটা ঘটেছে বলে জানিয়েছে গ্রামীণফোন।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে পথে পথে তারেক রহমানকে স্বাগত, কাঁচপুরে দিপু ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীদের ঢল

ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হয়ে গ্রামীণফোনের সেবা ব্যাহত

প্রকাশ : ০১:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩