ঢাকা ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। রোববার (১৫ মার্চ) তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় ধরে বিএনপির সঙ্গে সম্পৃক্ত অধ্যাপক মামুন মাহমুদ অতীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেলা কমিটিতে সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তাকে একাধিক রাজনৈতিক মামলার মুখোমুখি হতে হয়েছে। নাশকতা, হেফাজত ও বিস্ফোরক আইনের অভিযোগসহ প্রায় তিন ডজন মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়, যেগুলোর সবকটিই নারায়ণগঞ্জে দায়ের করা হয়েছিল। এসব মামলায় তাকে দীর্ঘ সময় কারাবরণও করতে হয়েছে।

তবে স্থানীয় বিএনপির রাজনীতিতে অধ্যাপক মামুন মাহমুদ একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য রাজনীতিবিদ হিসেবে পরিচিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে এখনো বড় কোনো বিতর্ক তাকে স্পর্শ করতে পারেনি। এ কারণে অনেকেই তাকে ‘ক্লিনম্যান’ হিসেবেও আখ্যায়িত করে থাকেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে। তাদের আশা, জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ

প্রকাশ : ১০:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬