পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হজরত কাজী এবং ৪৩নং ওয়ার্ড বিএনপি নেতা মেহেদী হাসান নয়নের উদ্যোগে পৃথক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত এ দুই অনুষ্ঠানে ধর্মীয় আবহে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো: জাহাঙ্গীর হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আক্তার হোসেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার মাস। এ মাসে সবাইকে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে হবে। তারা দেশ ও জাতির কল্যাণ এবং মানুষের শান্তি-সমৃদ্ধি কামনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করা হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার করা হবে।
হাফিজুর রহমান 


















