ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা: রমনা থানা বিএনপি সভাপতিকে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী–এর বিরুদ্ধে মামলা দায়ের করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম–কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (৮ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

শোকজ চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় অনুমতি ছাড়া সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আশরাফুল ইসলাম, যা দলের সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তার লিখিত ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

এর আগে রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত–এর আদালতে মামলাটি দায়ের করেন আশরাফুল ইসলাম।

মামলায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস–কে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগ আনা হয়। তবে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে এই আইনি পদক্ষেপ নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।

দলটির নেতারা মনে করছেন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এমন উদ্যোগ সংগঠনের শৃঙ্খলার জন্য ক্ষতিকর এবং এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে এড়াতে কঠোর অবস্থান নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা: রমনা থানা বিএনপি সভাপতিকে শোকজ

প্রকাশ : ১১:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬