ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলায় সতর্ক থাকার আহ্বান এমপি দিপুর

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

রোববার (৮ মার্চ) নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন ঈদকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় এমপি দিপু বলেন, সামনে ঈদ আসছে। ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবসময় একটু ভিন্ন রকম থাকে। আমরা যদি সবাই সচেতন থাকি তাহলে সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন করতে পারবো।

তিনি আরও বলেন, ঈদের সময় অনেক মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে চলে যান। ফলে সড়কপথে যানবাহনের চাপ বেড়ে যায়। তাই সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। ট্রাফিক ব্যবস্থা ঠিক থাকলে মানুষের যাতায়াত সহজ হবে এবং দুর্ভোগ কমবে।

মার্কেট ও বিপণিবিতানগুলোতে ঈদের সময় ছিনতাইকারীদের তৎপরতা বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়েও সতর্ক থাকতে হবে। যাতে করে ক্রেতা ও সাধারণ মানুষ নিরাপদে কেনাকাটা করতে পারেন।

এসময় তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের বহু বছরের আশা-আকাঙ্ক্ষার একটি সুষ্ঠু নির্বাচন আপনারা নিজ নিজ অবস্থান থেকে সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

সভায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা: রমনা থানা বিএনপি সভাপতিকে শোকজ

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলায় সতর্ক থাকার আহ্বান এমপি দিপুর

প্রকাশ : ০৮:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬