ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের সভা

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে করণীয় নির্ধারণে সভা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে।

রোববার (৮ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক।

সভায় উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু (সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-১), নজরুল ইসলাম আজাদ (সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৩) এবং অ্যাডভোকেট আবুল কালাম (সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫)।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার করা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, জনগণের জানমাল রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় থাকতে হবে। পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে মত দেন তারা।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেল শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের সভা

প্রকাশ : ০৮:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬