ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ প্রতীক্ষার ফসল এই সংসদ, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: এমপি দিপু

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ উপজেলা) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, দেশের বর্তমান সংসদ দীর্ঘ প্রতীক্ষা ও সংগ্রামের ফসল। দীর্ঘদিনের আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে এ পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, মানুষের অনেক প্রত্যাশা রয়েছে এই সংসদের প্রতি এবং সেই প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় এমপি দিপু বলেন, “দীর্ঘ সতেরো বছর আমরা এই দিনের জন্য আন্দোলন করেছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছি। আমাদের প্রত্যাশা ছিল এমন একটি সংসদ গঠন করা, যেখানে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব থাকবে এবং জনগণের কথা তুলে ধরা হবে।”

তিনি আরও বলেন, একটি কার্যকর ও গণমুখী সংসদ প্রতিষ্ঠার জন্য সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণ ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরার মাধ্যমেই একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

এ সময় তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি কার্যকর সংসদের প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দলসহ সব সংসদ সদস্যকে একযোগে কাজ করতে হবে। সংসদকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে।

এমপি দিপু আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহনশীলতা, দায়িত্ববোধ এবং গঠনমূলক রাজনীতির চর্চা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, নতুন সংসদ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করবে।

তিনি বলেন, খুব শিগগিরই দেশের মানুষ এমন একটি সংসদ দেখতে পাবে, যেখানে জনগণের কথা গুরুত্বের সঙ্গে আলোচনা হবে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা: রমনা থানা বিএনপি সভাপতিকে শোকজ

দীর্ঘ প্রতীক্ষার ফসল এই সংসদ, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: এমপি দিপু

প্রকাশ : ১২:১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬