ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের End User Connectivity প্রশিক্ষণ ও চুক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় End User Connectivity প্রদান পরবর্তী গ্রাহক পর্যায়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ বুধবার (৪মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু সাঈদ, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তানজিলা ইসলাম, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

অনুষ্ঠানে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের মাধ্যমে নাগরিক পর্যায়ে আধুনিক ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের সাথে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

এই উদ্যোগের মাধ্যমে রূপগঞ্জ উপজেলায় ডিজিটাল সেবা সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা সহজলভ্য করা এবং স্মার্ট বাংলাদেশ গঠনের অগ্রযাত্রাকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন বৃহস্পতিবার

রূপগঞ্জে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের End User Connectivity প্রশিক্ষণ ও চুক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশ : ১০:০০:২২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬