ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাফুফের গাইডলাইনে নারায়ণগঞ্জে তৃণমূল ফুটবল উন্নয়নে চেম্বারের চুক্তি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর গাইডলাইন অনুযায়ী নারায়ণগঞ্জ জেলায় তৃণমূল ফুটবল উন্নয়নে কাজ করবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

তৃণমূল পর্যায়ে ফুটবলার তৈরির উদ্যোগ, ফুটবল কার্যক্রমের সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে প্রতিভা বিকাশে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে বাফুফে ও নারায়ণগঞ্জ চেম্বারের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম, সদস্য গোলাম গাউছ, সদস্য কামরুল হাসান হিলটন এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার উপস্থিত ছিলেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, সিনিয়র সহ-সভাপতি মো. মোর্শেদ সারোয়ার (সোহেল), পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনু, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

চুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জে তৃণমূল ফুটবল বিকাশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, টুর্নামেন্ট আয়োজন, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিতকরণে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে জেলার ফুটবল অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

প্রবীণ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

বাফুফের গাইডলাইনে নারায়ণগঞ্জে তৃণমূল ফুটবল উন্নয়নে চেম্বারের চুক্তি

প্রকাশ : ১২:০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬