ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাউছিয়া মার্কেটে ইফতার মাহফিল ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র গাউছিয়া মার্কেট-এ আজ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

আজ সোমবার ( ২ মার্চ) গাউছিয়া মার্কেটের মালিক সমিতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে এমপি দিপু বলেন, রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও সামাজিক বন্ধন দৃঢ় করার মাস। ব্যবসায়ী সমাজ দেশের অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ করে তিনি তাদের ঐক্যবদ্ধ থেকে ন্যায্য ও সুশৃঙ্খল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় ব্যবসায়ীরা বাজারের সার্বিক অবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। এমপি দিপু তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী নেতৃবৃন্দ সংসদ সদস্যের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় ব্যবসায়ীদের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রমজানের পবিত্র আবহে আয়োজিত এ ইফতার মাহফিল বাজার সংশ্লিষ্ট সবার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

জনপ্রিয় সংবাদ

ইসলামী বক্তা পীরজাদা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল

গাউছিয়া মার্কেটে ইফতার মাহফিল ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

প্রকাশ : ১১:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬