ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতা আনোয়ার হোসেনের পরিবারের পাশে এমপি দিপু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল তিনশ ফিট সড়কে ট্রাকের ধাক্কায় নিহত যুবদল নেতা আনোয়ার হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু

শনিবার দুপুরে নিহত আনোয়ার হোসেনের বাসভবনে যান সংসদ সদস্য দিপু। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এমপি দিপু বলেন, আনোয়ার হোসেনের অকাল মৃত্যু দল ও এলাকার জন্য অপূরণীয় ক্ষতি। তিনি নিহতের ছেলে-মেয়েদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি পূর্বাচল তিনশ ফিট সড়কে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আনোয়ার হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়।

এমপি দিপুর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। নিহতের পরিবারও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক বাণিজ্য, নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতা আনোয়ার হোসেনের পরিবারের পাশে এমপি দিপু

প্রকাশ : ০৯:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬