ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জের নবনির্বাচিত এমপি দিপু ভূঁইয়ার সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা ও সংবর্ধনা

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সংবর্ধনা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ তারিখ) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা প্রশাসন, রূপগঞ্জ থানা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন, ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, সাংবাদিক মাহবুব আলম প্রিয়সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, রূপগঞ্জকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত জনপদে রূপান্তর করতে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা উল্লেখ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ দখল উচ্ছেদ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন—এসব ক্ষেত্রে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ করে মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “আমি সবার সহযোগিতায় স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলতে চাই। এখানে উন্নয়নের অনেক সম্ভাবনা রয়েছে, তবে কিছু সমস্যাও আছে—সেগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করা হবে।” তিনি বলেন, রূপগঞ্জে মাদকের বিস্তার উদ্বেগজনক; তাই আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে।

তিনি আরও বলেন, রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থা কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি। শিক্ষকদের প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক শিক্ষাসামগ্রী সরবরাহের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও কাজ করার আশ্বাস দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এমপি দিপু বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ইতোমধ্যে পুলিশ ও প্রশাসন কাজ শুরু করেছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এছাড়া রূপগঞ্জের দীর্ঘদিনের যানজট সমস্যার কথা উল্লেখ করে তিনি জানান, সড়ক সম্প্রসারণ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ধাপে ধাপে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সভা শেষে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম ও সমস্যার কথা তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং উন্নয়ন প্রত্যাশায় আশাবাদের সুর।

জনপ্রিয় সংবাদ

১৪ উপজেলার একটি ইউনিয়নে চালু হবে ফ্যামিলি কার্ড

রূপগঞ্জের নবনির্বাচিত এমপি দিপু ভূঁইয়ার সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা ও সংবর্ধনা

প্রকাশ : ০৭:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬