বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, নতুন সরকার জনগণের সরকার এবং এই সরকার একটি মানবিক রাষ্ট্র গঠনে কাজ করবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ! আমরা মনে করি, এই সরকার অনেক ভালো করবে। কারণ, এই সরকারটা জনগণের সরকার। দীর্ঘদিন রাজনৈতিক দলের সঙ্গে জনগণ আন্দোলন করেছে। আন্দোলনের মধ্য দিয়ে ভোটারদেরকে আবারও ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছে।”
তিনি আরও বলেন, “যেহেতু জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে, ইনশাল্লাহ তারেক রহমান-এর যে টার্গেট, যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশের মানুষ সহযোগিতা করবে। আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই।”
জাহাঙ্গীর হোসেন বলেন, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে এবং দলটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। “ইনশাল্লাহ, বিএনপি জনগণের পাশে থাকবে। জনগণও বিএনপির পাশে থেকে তাদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে,” যোগ করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক 



















