ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার দিপু ভূইয়ার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু শপথ নেওয়ার পর নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমাদের প্রত্যাশা এ দেশকে আমরা সুন্দর করে সাজাবো। বিগত সময়ে দেশের অবস্থা খুব খারাপ করে ফেলা হয়েছে। দেশটাকে গুছিয়ে নতুন প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।”

এদিন সকালে জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দিপু বলেন, “এটা সতেরো বছরের একটি জার্নি ছিল আমাদের। দেশের গণতন্ত্রের জন্য আমরা তরুণেরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। আজকের এই সফলতার পেছনে দেশনেত্রী খালেদা জিয়া-র কথা স্মরণ করছি। তার নেতৃত্বে আমরা অনেক কিছু করেছি।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে ছিলেন। তারপরও তিনি সবসময় আমাদের দিকনির্দেশনা দিয়েছেন। তাদের নেতৃত্বে দেশ আবার গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।”

নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, রূপগঞ্জের উন্নয়ন, তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি কাজ করবেন।

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ

শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার দিপু ভূইয়ার

প্রকাশ : ১০:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬