ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। পরে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ পড়ান তিনি।

এদিন বেলা সাড়ে ১১টার পর বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের আনুষ্ঠানিকতা শেষ করে রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক মহলে এ সাক্ষাৎকে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অংশ হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : ০৯:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬