ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) জনাব মোঃ হাসিনুজ্জামান।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যকালে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রের পরিবেশ ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।”
তিনি আরও বলেন, “নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন। যেকোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসারদের নির্বাচনসংক্রান্ত দায়িত্ব, ভোটগ্রহণ প্রক্রিয়া, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনে আরও দক্ষতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ সংবাদদাতা 









