ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন ছাড়া প্রকৃত অগ্রগতি সম্ভব নয়: ড. এম এ কাইয়ুম

সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে কার্যকর উদ্যোগ ছাড়া দেশ কখনোই টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম।

শনিবার রাজধানীর ভাটারা থানাধীন সোলমাইদ এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কাইয়ুম বলেন, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হলে সমাজের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। একটি বড় জনগোষ্ঠীকে অবহেলায় রেখে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। বিএনপির রাজনীতি সবসময় সাধারণ ও মেহনতি মানুষের অধিকার আদায়ের পক্ষে ছিল এবং থাকবে।

বর্তমান গ্যাস সংকটের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, রাজধানীসহ সারা দেশে গ্যাস সংকট ভয়াবহ রূপ নিয়েছে। এতে করে রান্নাসহ দৈনন্দিন কাজে বিশেষ করে মা-বোনেরা চরম দুর্ভোগে পড়েছেন। এই সংকট এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ করে ড. কাইয়ুম বলেন, একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ব্যক্তিগত মুনাফার জন্য ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করছে, যার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। অবিলম্বে এসব সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে ড. কাইয়ুম কয়েকশ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারিতে জাইমা রহমান

পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন ছাড়া প্রকৃত অগ্রগতি সম্ভব নয়: ড. এম এ কাইয়ুম

প্রকাশ : ০৬:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬