ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু’র নির্দেশনায় রূপগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে যুবদল নেতা জাহাঙ্গীর মিয়া নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র প্রদান করেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার বাড়িয়া-ছনি বাঘেরআগা এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমাইন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমাইন বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম আরও জোরদার করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফ, রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শীতবস্ত্র পেয়ে স্থানীয় শীতার্ত মানুষ বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাবের বৈশাখী উৎসব উদযাপন, সম্প্রীতির বার্তা

রূপগঞ্জে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশ : ০৮:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫