ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমে অংশ নেন। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো কার্যক্রম উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
দলীয় সূত্র জানায়, মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হলো। আগামী দিনে মনোনয়নপত্র জমাদানসহ নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান বিএনপি নেতারা।
নিজস্ব প্রতিবেদক 



















