ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএসটিএমপিআইএর সভাপতি হলেন গোলাম ফারুক খোকন

‎বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ)–এর ২০২৪–২৫ মেয়াদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রূপগঞ্জের কৃতি সন্তান গোলাম ফারুক খোকন। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি।

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত অ্যাসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণার মাধ্যমে তাকে সভাপতি ঘোষণা করা হয়।

সংগঠনের ইতিহাসে কর্মদক্ষ ও শিল্পবান্ধব নেতা হিসেবে পরিচিত গোলাম ফারুক খোকনের দায়িত্ব গ্রহণ শিল্পখাতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনী ফলাফলে জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী শান্তিপূর্ণভাবে মনোনয়নপর্ব, যাচাই-বাছাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশ শেষে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান মনির। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সুলতান মাহমুদ ডলার, লোকমান হোসেন ও ফজলুল হক পাটোয়ারী।

পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন-আলহাজ্ব এমএ বাকি, মোহাম্মদ হারুন অর রশিদ, আবু আহসান ফারুক ভুইয়া, লোকমান হোসেন, রুহুল আমিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হোসেন, মোঃ আল আমিন, জাকির হোসেন, কবির হোসেন, মোঃ মোজাম্মেল হক, জামান মিয়া, সাইফুল ইসলাম, মোঃ রোবেল মিয়া, মকবুল হোসেন, মোঃ মনজুরুল হক ভুইয়া, ইসলাম হোসেন, তরিকুল ইসলাম ও শংকর সাহা।

নির্বাচনী ফলাফল ঘোষণার অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা এবং পূর্ববর্তী কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

বিএসটিএমপিআইএর সভাপতি হলেন গোলাম ফারুক খোকন

প্রকাশ : ০৯:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫