ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ মামুন গ্রেফতার

  • প্রথম ভোর ডেস্ক
  • প্রকাশ : ০১:০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮৭৮ বার পড়া হয়েছে

শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে আবদুল্লাহ আল মামুনকে রাজধানী থেকে ও শহিদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি সূত্র জানায়, আগামীকাল শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।
তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শহিদুল হক ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। পুলিশ সুপার হিসেবে তিনি চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জে দায়িত্ব পালন করেছেন।

পরে ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০১৪ সালের শেষ দিন আইজিপির দায়িত্ব পান এবং ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক ছিলেন। বিভিন্ন বিভাগে কাজ করে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিযুক্ত হন। ২০২৪ সালের ৬ আগস্ট রাতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

প্রবীণ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ মামুন গ্রেফতার

প্রকাশ : ০১:০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪