ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসাসেবা, কম্বল ও সেলাই মেশিন বিতরণ

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের মিরকাদিমে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে প্রায় পাঁচ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। পাশাপাশি আড়াই হাজার দরিদ্র, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল এবং ২০০ অসহায় নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে চক্ষু, গাইনি, দন্ত, ডায়াবেটিস, শিশুরোগ, অর্থোপেডিক ও সাধারণ চিকিৎসাসহ সাত ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি অসহায় মানুষের জীবনমান উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য আলহাজ নূর মোহাম্মদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সিইও মো. শাহিদুল ইসলাম।

এ সময় যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নিকটবর্তী বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন, অন্যদিকে শীতার্ত মানুষের জন্য কম্বল এবং অসহায় নারীদের জন্য সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে সামাজিক সহায়তা কার্যক্রমও বাস্তবায়ন করা হয়েছে।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসাসেবা, কম্বল ও সেলাই মেশিন বিতরণ

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসাসেবা, কম্বল ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশ : ০৬:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬