ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পথে পথে তারেক রহমানকে স্বাগত, কাঁচপুরে দিপু ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীদের ঢল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান দলটির নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্যরা। তাঁদের সঙ্গে সাধারণ মানুষও অংশ নেন।

সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে একনজর দেখা ও শুভেচ্ছা জানাতে সকাল থেকেই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। ফুল, দলীয় পতাকা ও ব্যানার হাতে তাঁরা সড়কের পাশে অবস্থান নেন। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মহাসড়কের মদনপুর এলাকায় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন। তাঁরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কাঁচপুর এলাকায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জড়ো হন। অন্যদিকে, মেঘনা টোল প্লাজার সামনে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নিয়ে ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

লাঙ্গলবন্দ এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন। এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় শিমরাইল এলাকায় এবং জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির নেতৃত্বে সাইনবোর্ড এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন।

সকাল ৯টা থেকে মহাসড়কের উত্তর পাশে বিভিন্ন পয়েন্টে ফুল হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় সড়কের পাশে ভিড় করেন তাঁরা। সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মহাসড়কজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়।

প্রধানমন্ত্রীর গাড়িবহর নারায়ণগঞ্জ অংশ অতিক্রম করার সময় বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ফুল ছুড়ে শুভেচ্ছা জানান। কেউ হাত নেড়ে, কেউ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফেনী সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর যাত্রাপথে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ফুলেল শুভেচ্ছা ও স্লোগানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ অতিক্রম করে ফেনীর উদ্দেশে এগিয়ে যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৭:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬